Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগের সিদ্ধান্ত ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে এখনো অব্যাহতি পত্র জমা দেননি বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে এ ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য।

উপাচার্য বলেন, একটি আপদকালীন সময়ে আমি দায়িত্ব নিয়েছিলাম। সেই আপদকালীন সময় এখন আর নেই। তাই আমি ভিসির দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। একই সঙ্গে ডেপুটেশনের এই দায়িত্ব থেকে সরে আমি আমার শিক্ষকতায় ফিরতে চাই।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।

ঢাবি উপাচার্য বলেন, আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। রাজনৈতিক দল ক্ষমতায় এলেই আমার অব্যাহতিপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেবো। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করব।
ড. নিয়াজ আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার মনে করেন, অংশীদার যদি মনে করেন যে আরও কিছু সময় চান। আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।
ঢাবি উপাচার্য তাঁর সময়ে শিক্ষকদের পদোন্নতির কথা তুলে ধরে বলেন, বঞ্চনার স্বীকার এমন অনেক শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই পদোন্নতি দেওয়া হয়েছে, অনিয়ম করে নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

পদত্যাগের সিদ্ধান্ত ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান

প্রকাশের সময় : ০৪:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬