Dhaka সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিং পার হওয়ার সময় পিকআপে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাসি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫) ও মোছা মোল্লা (৩০),  একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম। তারা জনতা জুট মিলের শ্রমিক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় জনতা জুট মিলের পিকআপ ভ্যানটি শ্রমিকদের নিয়ে বোয়ালমারী উপজেলার সুতাশি লেভেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আপন দুই ভাই এবং হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিক নিহত হন।

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তিনজন নিহতের খবর পেয়েছি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। বিস্তারিত পরবর্তীতে জানানো যাবে।

আবহাওয়া

ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩

প্রকাশের সময় : ০৫:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬