খালেদা জিয়ার আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৩৯৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে, তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলের প্রার্থী হবেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা এবং দলের প্রার্থী বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, স্বাভাবিকভাবেই তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার তিনটি আসনে আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন। তাদের মনোনয়নপত্র বৈধ হলে তারাই প্রার্থী হবেন। এটাই আইন।

নির্বাচন স্থগিত বা বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, আইনে এর কোনো সুযোগ নেই। নির্বাচন পেছানোরও আইনি কোনো সুযোগ নেই। মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর যদি এ ধরনের ঘটনা ঘটতো, তাহলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারত। কিন্তু এখন সে পরিস্থিতি নেই। যেহেতু মনোনয়ন বৈধ হওয়ার আগেই তিনি আর নেই, তাই তার মনোনয়নপত্র এমনিতেই টিকবে না। সে ক্ষেত্রে যারা বিকল্প প্রার্থী, তাদের মনোনয়ন বৈধ হলেতাঁরাই প্রার্থী হবেন।

বেগম খালেদা জিয়া মানুষের অন্তরে আছেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের নেত্রী নেই, কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন। গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। জানাযায়, যারা ঢাকায় আসতে পারেননি, তারাও গায়েবে জানাজায় শরিক হয়েছেন। সারা পৃথিবীর মানুষের অংশগ্রহণে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ জানাজা- এ কথা প্রতিষ্ঠিত হয়েছে।

তিন বলেন, কত মানুষ তার জানাজায় শরিক হয়েছেন, তার পরিসংখ্যান হয়তো ভবিষ্যতে আলাদাভাবে তুলে ধরা যাবে। কারণ শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ জানে ও বিশ্বাস করে, গণতন্ত্রের লড়াই-সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কীভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারেন, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন।

গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে বেগম খালেদা জিয়া নিজের জীবন, সন্তান, পরিবার, সবকিছুই ত্যাগ করেছেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এ দেশের জন্য, এ দেশের মানুষের জন্য, এ দেশের মাটির জন্য তার যে টান, যে ভালোবাসা, যে দেশপ্রেম, তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু হারিয়েছেন, কিন্তু অর্জন করেছেন এমন এক উচ্চতা, যে উচ্চতায় পৃথিবীর বুকে খুব বেশি মানুষের নাম লেখা নেই। আমরা তার সেই ত্যাগ, সেই অবদান, সেই দেশপ্রেমকে পাথেয় করেই সামনে শক্তিশালী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করবো। করতেই হবে, এটাই জাতির দাবি। তার জীবনের বাণী, তার শিক্ষা আমরা পেয়েছি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন; তিনি সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সব দল-মতের ঊর্ধ্বে নিজেকে তুলতে পেরেছেন, এবং এ দেশের মানুষ, এ দেশের সবাই তাকে সেই মর্যাদায় আসীন করেছেন। এটাই আমাদের জাতীয় জীবনের প্রাপ্তি। অন্যদিকে, আমরা তাকে হারালাম, সেই বেদনা, সেই শূন্যতা কখনোই পূরণ হবে না।

দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে—এর কোনো বিকল্প নেই। যত শোকই থাকুক, জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রতি উপজেলায় একটি করে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স করার পরিকল্পনা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

খালেদা জিয়ার আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন

প্রকাশের সময় : ০৩:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬