৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ফলে করদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ৩১ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মো. একরামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ তারিখ নির্ধারণ করল।’

এর আগে তৃতীয় দফায় অনলাইনে রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। দ্বিতীয় দফায় ৩১ জানুয়ারি এবং প্রথম দফায় ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

আইন অনুযায়ী, আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। তবে ই-রিটার্নে যথেষ্ট সাড়া না পড়ায় পর পর তিন দফায় এক মাস করে সময় বাড়িয়ে রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

এনবিআরের তথ্য বলছে, দেশে এই মুহূর্তে নিবন্ধিত করদাতা আছেন এক কোটি ২৩ লাখ। অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৩৮ লাখ ৮৪ হাজার জন। কাগুজে রিটার্ন জমা দিয়েছেন প্রায় তিন লাখ করদাতা। সে হিসেবে এখনো প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। গত বছরে মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

প্রকাশের সময় : ০৩:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬