Dhaka বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৯৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৯১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯২ জন, গত ১৫ মার্চ থেকে ১২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা তিন হাজার ৬৫ জন।

১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭২ জনের।

আবহাওয়া

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পদক গ্রহণ করলেন জাইমা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬