হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : 

দুর্নীতির অভিযোগ থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, সোমবার (৩০ মার্চ) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছিলেন। আর গতকালই এটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ আবেদন করেন।

আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ চাওয়া হয়।

অভিযোগে বলা হয়, ‘বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল হয়, যা আবেদনকারীর দৃষ্টিতে ন্যায়বিচারের নীতির সম্পূর্ণ পরিপন্থি।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

প্রকাশের সময় : ০২:০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬