Dhaka রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও মৌলভীবাজার এসএমএস মালিক সমিতির চলমান দ্বন্দ্বের সমাধান না হওয়ায় আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (১৭ মে) সকাল থেকে হবিগঞ্জ থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার রুটে ভ্রমণকারীরা।

হবিগঞ্জ মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত ১০ মে মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কয়েকটি বাস আটকে দেন মৌলভীবাজারের শ্রমিকরা। এ সময় বাস ভাঙচুর ও কয়েকজন শ্রমিককে মারধরের ঘটনাও ঘটে। ঘটনার পর সিলেটের বিভাগীয় কমিশনার ও হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হলেও এখনও কার্যকর সমাধান হয়নি।

এর পরিপ্রেক্ষিতে রবিবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ সব রুটে হবিগঞ্জ মোটর মালিক সমিতির আওতাধীন বাস চলাচল বন্ধ রাখা হয়। বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে।

হবিগঞ্জ মোটর মালিক সমিতির সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল বলেন, বিভাগীয় কমিশনার ও জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একাধিক দফায় আলোচনা হয়েছে। কিন্তু এখনও সমস্যার সুষ্ঠু সমাধান না হওয়ায় আমরা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আজকের মধ্যে সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, এর আগেও একই দাবিতে গত মঙ্গলবার (১২ মে) অনির্দিষ্টকালের ধর্মঘট এবং শনিবার (১৬ মে) ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে হবিগঞ্জ মোটর মালিক সমিতি। পরে প্রশাসনের আশ্বাসে দুই দফায় কর্মসূচি প্রত্যাহার করা হয়।

আবহাওয়া

হবিগঞ্জের অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০৩:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬