Dhaka সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজে যেতে বয়স কোনও বাধা নয়

নিজস্ব প্রতিবেদক : 

সৌদি আরব সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি মৌসুমে হজে যেতে ইচ্ছুকদের জন্য নির্দিষ্ট কোনও বয়সসীমা নেই। ১২ বছরের নিচের বয়সীরাও পবিত্র হজ পালন করতে পারবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রাজকীয় সৌদি সরকারের ঘোষণার উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (২০ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চলতি মৌসুমে ১২ বছরের নিচের বয়সীদের হজ করতে নিষেধাজ্ঞা দিয়েছিল রাজকীয় সৌদি সরকার।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ জানুয়ারি রাজকীয় সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন।

গত ২০ ফেব্রুয়ারি হজ পালনে সৌদি আরবের দেওয়া চারটি শর্তের কথা জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এরমধ্যে সর্বনিম্ন ১২ বছর বয়স ছাড়াও ছিল করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে, যারা হজ করেননি এবার তাদের অগ্রাধিকার দেওয়া এবং হজযাত্রীর কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।

এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। হবে হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বারবার সময় দিয়েও হজ নিবন্ধনে কোটা পূরণ হচ্ছে না। গত ৮ ফেব্রুয়ারি হজে যাওয়ার নিবন্ধন শুরু হয়। এ পর্যন্ত মোট এক লাখ ১২ হাজার ৬৬৪ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। মঙ্গলবার (২১ মার্চ) পর্যন্ত হজে গমনেচ্ছুরা নিবন্ধন করতে পারবেন। কিন্তু এখনও কোটা পূরণ হয়নি।

আবহাওয়া

স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী

হজে যেতে বয়স কোনও বাধা নয়

প্রকাশের সময় : ০৯:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩