Dhaka রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের দেড় বছর পর শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে কার্যালয়টির সামনে ব্যানার এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন কয়েকজন নেতা-কর্মী। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

স্থানীয় সূত্র জানা গেছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ভাষাশহীদদের স্মরণে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে নেতা-কর্মীরা দলীয় স্লোগান দেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। তবে পতাকা উত্তোলন ও মোনাজাতের পরই কার্যালয় প্রাঙ্গণ থেকে সটকে পড়েন তাঁরা।

জানা গেছে, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াতসহ স্থানীয় আরও কয়েকজন নেতা-কর্মী।

জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে তাঁরা পালিয়ে যান। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবহাওয়া

উন্নয়নমূলক কাজে ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পিকার

স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

প্রকাশের সময় : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬