সবাইকে নিয়ে ভালো থাকতে চায় বিএনপি : আফরোজা আব্বাস

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৩০০ জন দেখেছেন

বরগুনা জেলা প্রতিনিধি : 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, বিএনপি সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। আর এজন্য সবসময় আমরা প্রচেষ্টা চালাই।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর বাবার মরদেহ উদ্ধারের ঘটনায় ভুক্তভোগী মন্টু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এই ভুক্তভোগীর বাড়ি এসেছি। যেকোনো নির্যাতনের ঘটনায় সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুক্তভোগীর পাশে দাঁড়ায়। আমরা সবসময় সবার সুখদুঃখ ভাগ করে নিতে চাই।

এ সময় তিনি নির্যাতিত পরিবারটিকে নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি উপহার সামগ্রী প্রদান করেন। পাশাপাশি নিরাপত্তা ও পরিবারের ভরণ-পোষণে পাশে থাকার পাশাপাশি মামলা পরিচালনার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ

সবাইকে নিয়ে ভালো থাকতে চায় বিএনপি : আফরোজা আব্বাস

প্রকাশের সময় : ০৩:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫