Dhaka সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : 

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে তারা সাক্ষাৎ করেন।

বঙ্গভবনে পৌঁছলে ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ডঃ রেবেকা সুলতানা।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়া গত ৯-১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।

আবহাওয়া

রাজধানীর যে ৬৮ ফিলিং স্টেশনে তেল নিতে লাগবে ফুয়েল পাস

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৮:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩