Dhaka বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান পরিবহন খাতের উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা

নিজস্ব প্রতিবেদক : 

বিমান পরিবহন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের এক সৌজন্য সাক্ষাৎকারে এ আলোচনা হয়।

সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। এক সরকারি তথ্য বিবরণীতে এই বৈঠকের কথা জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে দেশের বিমান খাতের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানোন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠকটি দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আবহাওয়া

বিমান পরিবহন খাতের উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা

প্রকাশের সময় : ০৪:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬