Dhaka শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা রবিউলসহ ১০ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : 

দশ বছর আগে রাজধানীর কলাবাগান এলাকায় নাশকতার দায়ে বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিসহ দশ জনকে পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেকের দুই ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সাজা ভোগ করতে হবে।

সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলেন শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫৭ জনকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় আসামি সিরাজুল ইসলামের নেতৃত্ব ৪০/৫০ জন ছোটাছুটি করতে থাকেন। এ ঘটনায় কলাবাগান থানার উপ-পরিদর্শক এএফএম মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হারুন উর রশিদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আবহাওয়া

বিএনপি নেতা রবিউলসহ ১০ জনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৩:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩