Dhaka রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাধ্যতামূলক অবসরে ১৬ ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : 

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তা ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজনসহ মোট ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী তাঁদের অবসরে পাঠানো হয়েছে। ওই ধারায় উল্লেখ রয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কারণ দর্শানো ছাড়াই তাঁকে অবসরে পাঠাতে পারে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার রয়েছেন—অ্যান্টি টেররিজম ইউনিটের মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ইমতিয়াজ আহমেদ, সিআইডির হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের সালেহ্ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের এস এম আক্তারুজ্জামান, পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট মো. হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মো. মাহাবুবুর রহমান ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের রুহুল আমিন, হাইওয়ে পুলিশের রফিকুল হাসান গনি, নৌ পুলিশের মো. মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (বর্তমানে সিআইডিতে বদলির আদেশপ্রাপ্ত) মো. আব্দুল আজিজ, পুলিশ অধিদপ্তরের কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের গোলাম রউফ খান, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের রখফার সুলতানা খানম, এ ছাড়া সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ফারহাত আহমেদকেও অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অবসরে যাওয়া এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। এর আগে গত ৯ মার্চ বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সর্বশেষ গত ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও ১৩ কর্মকর্তাকে একইভাবে অবসরে পাঠিয়েছিল সরকার।

এতে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আবহাওয়া

বাধ্যতামূলক অবসরে ১৬ ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তা

প্রকাশের সময় : ০৮:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬