Dhaka বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দূরপাল্লা-আন্তঃজেলায় প্রতি কিলোমিটার বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৯২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা ও আন্তঃজেলার প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তিনি কথা বলেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।
বাড়লো গণপরিবহনের ভাড়া
 
ভাড়া বাড়নোর সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকেই কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত  কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। জ্বালানি তেলের দাম কমে গেলে বাস ভাড়া আবার কমবে। তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

বিআরটিসি বাস ভাড়া প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, বিআরটিসি বাসের ভাড়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি এখনো বিবেচনাধীন। আমরা এখনো যেটা বিবেচনা করছি সেটা হচ্ছে বিআরটিসির যে বাসগুলো এখন চলছে, অন্যান্য বাসের ভাড়া বৃদ্ধির ব্যাপারে গুণাগুণ বিচার করে একটি যৌক্তিক পর্যায়ে বিআরটিসির ভাড়া নির্ধারণ করার জন্য।

এক প্রশ্নের জবাবে এসি বাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসি বাসের ভাড়ার ব্যাপারে সীমারেখা নির্ধারণ করা হবে।

ঢাকা- চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া ২ টাকা ৪২ থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আন্তজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা। এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ক্ষেত্রে ২ টাকা ৩২ পয়সা ভাড়া ছিল। সেটা ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া যা আগে ছিল সেটাই আছে ১০ টাকা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি বাসভাড়া কিলোমিটারপ্রতি ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে। সেটি ১১ পয়সা বাড়ানো হলো।

আবহাওয়া

কুড়িগ্রামে নির্ধারিত সময়ে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ভোগান্তিতে যাত্রীরা

দূরপাল্লা-আন্তঃজেলায় প্রতি কিলোমিটার বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

প্রকাশের সময় : ০১:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬