Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বাজেট কমলো ৫ গুণ

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের ব্যয় আগের তুলনায় বড় ধরনের কমানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার মতে, এখন একজনের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা আগে এর চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি ছিল।

বুধবার (২২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে খাবারের বাজেট বিষয়ে এ তথ্য জানান তিনি।

এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) নোয়াব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নোয়াবের প্রতিনিধিরা সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন।

তিন মাস অন্তর এমন বৈঠক আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে বৈঠক শেষে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদের বৈঠক হয় দুপুরে। এ সময় গণমাধ্যমের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর দপ্তরে মধ্যাহ্নভোজে অংশ নেন। খাবারের মেন্যু কী ছিল সে সম্পর্কে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (২২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, নোয়াব প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ রান্না, ডাল ও দই।

তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা আগে ছিল এর পাঁচ গুণেরও বেশি।

আবহাওয়া

প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বাজেট কমলো ৫ গুণ

প্রকাশের সময় : ০৩:৪৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬