Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন : ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : 

অতীতে হকাররা অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত ও রাস্তা দখল করে জনভোগান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতো বলে মন্তব্য করে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, এখন থেকে ফুটপাত বা রাস্তার নির্ধারিত স্থানে, নির্দিষ্ট সংখ্যক হকার নির্দিষ্ট সময়ের জন্য বসতে পারবেন। আমরা পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখা নিশ্চিত করেই হকারদের সুশৃঙ্খল পুনর্বাসনের কাজ করছি। এখন থেকে ফুটপাত বা রাস্তার নির্ধারিত স্থানে, নির্দিষ্ট সংখ্যক হকার নির্দিষ্ট সময়ের জন্য বসতে পারবেন।

শনিবার (২ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২-এর হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী নিজেই সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন। স্থানীয় নাগরিক সমস্যা সমাধান ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।

বর্তমান বিএনপি সরকারের গত দুই মাসের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াতে ইসলামী হতাশায় ভুগছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তারেক রহমান হতাশ না কিন্তু, অন্যদল জামায়াত ইসলাম হতাশ। কারণ, তারা দেখছে এইরকম যদি কাজ হয়, তাহলে আগামী নির্বাচনে বিএনপিকে কেউ হারাতে পারবে না।

আবদুস সালাম বলেন, ‘আজকে দেখেন, বিরোধী দল ভয় পায়। দুই মাস যায় নাই- একটা সরকারের কি এটা যথেষ্ট সময়? সময় না। কিন্তু এই দুই মাসে এত কাজ করে ফেলেছে মাননীয় প্রধানমন্ত্রী। তারা ভয় পাচ্ছে পাঁচ বছরে যদি এত কাজ করে ফেলে, এরপরে তো তাদের (জামায়াত) দিকে আর কেউ তাকাবে না। এজন্য সরকারকে তারা বিপথে চালিত করতে চায়। সরকার যাতে কাজ না করতে পারে, সেদিকে ঠেলে নিয়ে যেতে চায়। কিন্তু তারেক রহমান দেখেন অবিচল।’

তিনি বলেন, ‘আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে আজকে অর্থনৈতিক একটা মন্দা। কিন্তু তারেক রহমান কিন্তু কৃষকদের ঋণ মওকুফ করেছেন, কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, ক্রীড়াবিদের কার্ড দিয়েছেন, কৃষি ঋণ মুক্ত করে মওকুফ করেছেন। ঢাকা শহরে আমাদের হকারদেরকে পুনর্বাসনের কথা বলেছেন।’

ডিএসসিসির প্রশাসক বলেন, ‘তিনি (তারেক রহমান) কাজ করে যাচ্ছেন। তারেক রহমান হতাশ না কিন্তু, অন্যদল জামাত ইসলাম হতাশ। কারণ, তারা দেখছে এইরকম যদি কাজ হয়, তাহলে বিএনপিকে আগামী নির্বাচনে কেউ হারাইতে পারবে না। ওই কারণে তারা ভয় পায় এখন থেকেই যাতে কাজকর্ম না হয়, যাতে দুর্নাম হয় সে চেষ্টা করতেছে। কিন্তু বিএনপিকে সেই পথ থেকে ঠেকানো যাবে না। আমরা এটাই বলতে পারি- বিএনপির কাজে বিশ্বাস করে, বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, বিএনপির জনতার ক্ষমতায় বিশ্বাস করে।’

বিশেষ অতিথি রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, নতুন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, ডিএসসিসি তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তা পূরণ করবে বলে আমার বিশ্বাস।

‎ডিএসসিসি জানায়, নিজস্ব অর্থায়নে লেন ও বাই-লেনের পাইপ নর্দমাসহ প্রায় ১.১ কিলোমিটার হক আবাসিক সোসাইটি এলাকার রাস্তাটি উন্নয়ন করা হচ্ছে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৩.৬৭ কোটি টাকা।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন : ডিএসসিসি প্রশাসক

প্রকাশের সময় : ০৫:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬