Dhaka রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিনশো ফিটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক : 

নারায়গঞ্জের রূপগঞ্জ তিনশো ফিট জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত ও সাব্বির নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার দুজনেই ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- রিফাত (২০) ও সাব্বির (২২)। নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আমির হোসেন এর ছেলে। নিহত সাব্বির একই এলাকার নুর ইসলামের ছেলে। তার দু’জনেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শরিফুল ইসলাম ও মনির হোসেন জানান, দুপুরে ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি এলাকায় একটি প্রাইভেটকার ইউ টার্ন নিচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি এসে প্রাইভেটকারে সজোরে ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে দূরে গিয়ে পড়ে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যায়।

নিহত রিফাতের মা আকলিমা আক্তার বলেন, তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেখেরকান্দি ভূঁইয়া বাড়ির বাসিন্দা। একই গ্রামে বাড়ি সাব্বিরেরও। তারা দুজন বন্ধু ছিলেন। রিফাত বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। সাব্বির খিলগাঁও মডেল কলেজের প্রথম বর্ষে পড়াশোনা করতেন।

আকলিমা আক্তার বলেন, আজ সকালে নারায়ণগঞ্জ ভূলতা গাউছিয়া যাবে বলে বাড়ি থেকে বের হন রিফাত। এরপর আর তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়নি। দুপুরের পর তাদের ফোন থেকে দুর্ঘটনার খবর শুনতে পান তারা। এরপর গ্রাম থেকে ঢাকায় আসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আবহাওয়া

প্রকাশের সময় : ০৯:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬