Dhaka রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক : 

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

বৃহস্পতিবার (১১ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।

ঢাকায় অবস্থানকালে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ঢাকায় ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন। ঢাকায় দুই দিনব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলন শুরু হবে শুক্রবার (১২ মে)। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনের ষষ্ঠ আসর বসছে। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্মেলনে মরিশাসের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপরাষ্ট্রপতিসহ আনুমানিক আরও ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী/ মন্ত্রী/ প্রতিমন্ত্রী/ উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। তা ছাড়া ডি-৮, সার্ক ও বিমসটেকের মহাসচিবসহ অন্য প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, ২০২১ সালে নভেম্বরে বাংলাদেশ সফর করেছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট।

আবহাওয়া

টাঙ্গাইলে বাসযাত্রীর কাছে মিলল ৪০০ ইয়াবা

ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

প্রকাশের সময় : ০১:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩