এভাবে কোনো নগর গড়ে উঠতে পারে না: জিএম কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ২৬৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেন, এভাবে কোনো নগর গড়ে উঠতে পারে না। এতো অপরিকল্পিত এবং কৃষি মার্কেটে আগুনের মতো ঘটনাকে বাংলাদেশে আর দুর্ঘটনা বলা যায় না। এগুলো ঘটনায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত এসব ঘটে চলেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, আমরা দেখছি আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নেভাতে পারে না। এর কারণ তারা পানি পাচ্ছে না। তাদেরকে মানুষের বাসা থেকে পানি এনে আগুন নেভাতে হয়। এগুলোকে দুর্ঘটনা বলা যায় না। প্রতিনিয়ত আগুন লাগছে এবং মানুষ মারা যাচ্ছে। রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নেই, জলপথে কোনো নিরাপত্তা নেই, রেলপথে কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে দুর্ঘটনায়। কিন্তু দুর্ঘটনা রোধের কোনো বন্দোবস্ত নেই।

জিএম কাদের বলেন, দেশে সব ধরনের দুর্ঘটনার জন্য আমাদের আল্লাহর ওপর ভরসা করতে হয়। আল্লাহর দয়ায়, আমরা বেঁচে আছি তেমনই মনে হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে এসব দুর্ঘটনা রোধে যেসব ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয় না। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারের উচিত তাদের পুনর্বাসন করা এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। তারা যেন এখনই উঠে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করা।

তিনি বলেন, এ মার্কেটের ব্যবসায়ী থেকে শুরু করে কর্মচারী সবাই আজ নিঃস্ব হয়ে গেল। তারা আজ পুঁজি হারিয়েছে। এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। আমরা দেখছি… আগুন লাগছে আবার নিভিয়ে ফেলা হচ্ছে। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা আসছে কিন্তু এসব দুর্ঘটনার পর যেন অতি দ্রুত নিভিয়ে ফেলা যায় সেই ব্যবস্থা থাকা উচিত। অতি দ্রুত যেন সেটি নিয়ন্ত্রণ করা যায় তারও ব্যবস্থা থাকা উচিত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আগস্টেই ১০টি প্লেন কেনার চুক্তি করতে এয়ারবাসকে বিমানের চিঠি

এভাবে কোনো নগর গড়ে উঠতে পারে না: জিএম কাদের

প্রকাশের সময় : ০৩:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩