Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশনে অংশ নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকারবিষয়ক এ অধিবেশনটি হয়।

মির্জা ফখরুল বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি- আমরা চাই, চেষ্টা করবো, এক বছরের মধ্যে আগামী স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়ার জন্য।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে পারলে রাষ্ট্র শক্তিশালী হবে। ডিসি সম্মেলনে আমরা তাদের সামনে এই কথাটাই বলার চেষ্টা করেছি।

তিনি বলেন, জেলা প্রশাসকরা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে জানতে চেয়েছেন। কিছু পরামর্শও দিয়েছেন তারা। আমরা পরামর্শগুলো গ্রহণ করেছি। কেননা স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী একটি প্রতিষ্ঠান। আর এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।

জনগণকে সঙ্গে নিয়ে ডিসিদের কাজ করতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে। সরকারের কর্মসূচি বাস্তবায়নে তাদের কাজ করতে হবে। অর্থাৎ জনগণকে সঙ্গে নিয়েই ডিসিদের কাজ করতে হবে। কারণ জনগণই হচ্ছে এই দেশের মালিক।

তিনি বলেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকারের জায়গাটায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে, ব্যাপক দুর্নীতি হয়েছে। সেসব বিষয় মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করবো। একইসঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে, সেটাও দেখবো। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব কর্মসূচি রয়েছে, সেসব বাস্তবায়িত করার চেষ্টা করবো।

জেলা প্রশাসকদের সরকারের নেতৃত্ব দিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যে কর্মসূচিগুলো তিনি নিয়েছেন, সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যাঁরা সংসদ সদস্য আছেন, তাঁদেরকে সঙ্গে নিয়ে, তাঁদের পরামর্শ নিয়ে, স্থানীয় সরকারের অন্যান্য যাঁরা সদস্য রয়েছেন, তাঁদেরকে নিয়ে সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়েই তাঁদের কাজ করতে হবে। কারণ, জনগণই হচ্ছে এই দেশের মালিক এবং তৃণমূল পর্যায়ে তারাই সবকিছু নির্ধারণ করে।

মির্জা ফখরুল বলেন, এই সম্মেলনে যাঁরা উপস্থিত ছিলেন, আমরা মনে করি যে এই ডিসি সম্মেলন যে প্রতিবছর হয়, এটা অত্যন্ত প্রয়োজনীয়। সরকারের একদম জেলা পর্যায়ের যাঁরা কর্মকর্তা, তাঁদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের মতবিনিময় যেটা হয়, সেটা অত্যন্ত ভালোভাবে কাজে দেয়। ভবিষ্যতে তা যেন আরও বাড়ে বা বাড়ানো যায়, সেটাও আমরা বলেছি।

স্থানীয় পর্যায়ে অবকাঠামোগুলোর উন্নয়ন নিয়ে কোনো পরিকল্পনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের যে রাস্তাঘাটের কথা বলছেন—স্থানীয় সরকারের শুধু রাস্তাঘাট কাজ নয়। স্থানীয় সরকারের রাস্তাঘাট আছে…বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাপার আছে; একই সঙ্গে প্রাইমারি স্কুলের শিক্ষার ব্যাপারও কিন্তু স্থানীয় সরকারের রয়েছে।

মন্ত্রী বলেন, আমরা সামগ্রিকভাবে যেটা দেখেছি যে গত দুই বছর না, গত ১৬ বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের মূল যে কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করব এবং একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে, সেটা আমরা দেখব এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কর্মসূচিগুলো আছে, সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সড়ক দুর্ঘটনায় ৭২ পরিবারে ৩ কোটি ১২ লাখ টাকা সহায়তা বিআরটিএ’র

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬