Dhaka রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইকোনোমিক ফোরামে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

কাতার ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার জন্য দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ থেকে ২৫ মে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

মঙ্গলবার (১৬ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওই সফরে যাচ্ছেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার ওই অনুষ্ঠানের আয়োজন করছে।

এবারের সফরে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। এর আগে গত মার্চে এলডিসি ৫ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

কাতারের আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে কাতারের আমিরকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং অভিবাসন নিয়ে কথা বলার সম্ভাবনা আছে।

গত বছরের অক্টোবরে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। গত মার্চে প্রধানমন্ত্রীর সফরের সময়ে দুদেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী প্রায় এক হাজার ২০০ বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্য কাতারে গিয়ে কাতার সামরিক বাহিনীতে কাজ করবে।

আবহাওয়া

টাঙ্গাইলে বাসযাত্রীর কাছে মিলল ৪০০ ইয়াবা

ইকোনোমিক ফোরামে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩