আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আফগানিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি করে দলে এসেছেন তাওহিদ হৃদয়, ফিরেছেন জাকের আলি অনিকও। তাদের ঠাঁই দিতে বাদ পড়েছেন অমিত হাসান। এছাড়া তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন স্কোয়াড ঘোষণা করা হয়। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা নাহিদ রানাকে এই টেস্টে রাখা হয়নি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে তাকে রাখার কথা বলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে আগামী ৯ অক্টোবর। ৯ থেকে ১৩ অক্টোবরের এই ম্যাচটি আফগানিস্তানের হোম টেস্ট হলেও অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

ব্যাটিং লাইনআপে শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হকের মতো অভিজ্ঞদের সঙ্গে আছেন আরও তিন বাঁহাতি সাদমান ইসলাম, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমরা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ, রানসংগ্রাহক দুটি রেকর্ডই মুশফিকের। ১০৫ টেস্টে তিনি করেছেন ৬৮৭৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক মুমিনুল হকের রান ৫২১৯। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তিনি খেলেছেন ৮০ ম্যাচ।

অধিনায়ক শান্ত ও লিটন খেলেছেন ৪৪ ও ৫৬ টেস্ট। সৌম্য সরকারের টেস্টে ২০১৫ সালে অভিষেক হলেও এখন পর্যন্ত তিনি সাদা পোশাকে খেলেছেন ১৬ ম্যাচ। সবশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে। তানজিদ তামিম ও সাদমান খেলেছেন ৩ ও ৩০ টেস্ট। শান্তর ডেপুটি মেহেদী হাসান মিরাজ খেলেছেন ৬০ টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ২২৫ উইকেট।

স্পিন ভেলকি দেখানোর পাশাপাশি মিরাজের ব্যাটিংটাও কার্যকরী। স্পিন আক্রমণে তাঁর সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২৭২ উইকেট নিয়েছেন তাইজুল। পেস বোলিং আক্রমণে হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরীফুল ইসলাম। নাহিদ রানা ও তাসকিন আহমেদের মতো দুই তারকা পেসারই এখানে অনুপস্থিত। আর জাকের আলী অনিক সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে।

বয়সভিত্তিক দল থেকে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন ইকবাল হোসেন ইমন। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তিনি রিজার্ভ হিসেবে যাচ্ছেন। রিজার্ভ দলে থাকা আরেক পেসার মুশফিক হাসানেরও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সংযুক্ত আরব আমিরাতে ৯ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। এই সিরিজ শেষেই আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও ভেন্যু এখনো নিশ্চিত করা হয়নি।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম।

ট্রাভেলিং রিজার্ভ : মুশফিক হাসান, ইকবাল হোসেন ইমন, নাঈম হাসান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

প্রকাশের সময় : ০৮:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬