নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিউল বাশার সাতক্ষীরা-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় হাফেজ রবিউল বাশারকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে সংসদের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
সংসদ অধিবেশনের জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপ উপস্থিত ছিলেন।
হাফেজ রবিউল বাশার বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা শাখার সাবেক আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নিজস্ব প্রতিবেদক 


















