আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষামূলক এই ট্রেনটি হরিয়ানার জিন্দ-সোনিপত ৮৯ কিলোমিটার রুটে চলবে।
শুক্রবার (১৭ জুলাই) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এই প্রথম ভারতের রেলপথে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তিতে হাইড্রোজেন ফুয়েল সেল থেকে বিদ্যুৎ উৎপাদন করে ট্রেন চলবে, যা ডিজেলচালিত ট্রেনের তুলনায় পরিবেশবান্ধব। প্রকল্পের আওতায় হাইড্রোজেন সংরক্ষণ ও জ্বালানি সরবরাহের অবকাঠামোও তৈরি করা হয়েছে।
উদ্বোধনের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ভারত এখন সেই অল্প কয়েকটি দেশের কাতারে যোগ দিল, যাদের হাইড্রোজেনচালিত ট্রেন রয়েছে। এটি রেল খাতে পরিচ্ছন্ন প্রযুক্তি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এর মাধ্যমে হাইড্রোজেন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা হবে এবং ভবিষ্যতে পরিবেশবান্ধব রেল পরিবহন সম্প্রসারণে সহায়তা করবে।
ট্রেনটি জিন্দ জংশন, গোহানা জংশন ও সোনিপত স্টেশনকে সংযুক্ত করবে। এছাড়া জিন্দ সিটি, পান্ডু পিন্দারা জংশন, লালিত খেরা হল্ট, ভামভেওয়া, ইসাপুর খেরি হল্ট, বুতানা হল্ট, খান্দরাই হল্ট, রাবরাহ হল্ট, লাথ হল্ট, মোহানা, বারওয়াসনি হল্ট এবং সোনিপত নিউ স্টেশনেও যাত্রাবিরতির পরিকল্পনা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























