Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ দিনে রাজধানীতে গ্রেফতার ১৮১৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির ডাকা মহাসমাবেশ ঘিরে সহিংসতা, নাশকতা, পুলিশকে মারধর, পুলিশ সদস্য হত্যা এবং চলমান অবরোধ কর্মসূচির মধ্যে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নানা ঘটনায় ১৩১ মামলা হয়েছে। ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ১৪ দিনে এসব মামলা দায়ের করা হয়। এছাড়া গত ১৪ দিনে রাজধানীতে ১ হাজার ৮১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সর্বশেষ শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ জন, ৭ নভেম্বর ৬০ জন, ৮ নভেম্বর ৪১ জন, ৯ নভেম্বর ৩৭ জন ও সর্বশেষ ১০ নভেম্বর ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে গত ২৮ অক্টোবর ও পরবর্তী সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির আটটি বিভাগে মোট ১৩১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলাতে এখন পর্যন্ত এক হাজার ৮১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আবহাওয়া

রাজধানীর যে ৬৮ ফিলিং স্টেশনে তেল নিতে লাগবে ফুয়েল পাস

১৪ দিনে রাজধানীতে গ্রেফতার ১৮১৩

প্রকাশের সময় : ০৮:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩