Dhaka রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : 

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ্ চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। বর্তমানে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন তিনি।

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এসব তথ্য জানান। ডা, জাফরুল্লাহ বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত বলেও উল্লেখ করেন তিনি।

মিন্টু বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসা নিচ্ছেন। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকরা তার চিকিৎসার দেখভাল করছেন। এই মুহূর্তে সকলের দোয়া খুবই দরকার।

এ দিকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী অবস্থা গুরুতর। ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে তিনি চিকিৎসাধীন। গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ছাড়াও দেশের অন্য চিকিৎসকরাও তাকে দেখভাল করছেন।

আবহাওয়া

স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী

হাসপাতালে ভর্তি ডা. জাফরুল্লাহ

প্রকাশের সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩