Dhaka শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : 

১৫ কিলোমিটার দীর্ঘ ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী আঞ্চলিক সড়কের বগাপুতা খালের উপর ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সংযোগ সড়কের অভাবে গত ৩ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে সেতুটি যোগাযোগের কাজে ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

২০২০ সালে সড়ক ও জনপথ বিভাগ ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণের কার্যাদেশ দেয়। ঠিকাদার প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স ৯ কিমি সড়কের কাজ শেষ করে। তবে বগাপুতা অংশে প্রায় ২ কিমি এবং ৬টি মৌজায় জমি অধিগ্রহণ না হওয়ায় সংযোগ সড়কের কাজ বন্ধ রয়েছে। সেতুটি ৩১.৮২৮ মিটার দীর্ঘ।

স্থানীয় জমির মালিকরা জানান, কর্তৃপক্ষের গাফিলতির কারণে অধিগ্রহণের জটিলতা নিরসন হয়নি। তারা দাবি করেছেন, টাকা না পেলে সংযোগ সড়কের কাজ করা সম্ভব হবে না। ঈশ্বরগঞ্জের পরিবহন ও যাত্রীদের ক্ষোভও বাড়ছে।

পরিবহন শ্রমিক সমিতির সভাপতি বাবুল মিয়া জানিয়েছেন, ঝুঁকি নিয়েই বাস চলাচল করছে। স্থানীয় ঈশ্বরগঞ্জ রেন্ট-এ কার ক্লাবের সভাপতি মফিজ উদ্দিন বলেন, সংযোগ সড়ক না থাকায় পুরাতন সেতুর উপর চরম যানজট হচ্ছে। ট্রাক চালক আব্দুল গফুরও দুর্ঘটনার ভয়ে সতর্কতার সঙ্গে পারাপার করছেন।

ঈশ্বরগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, বগাপুতা সেতুর পাশের জমির মালিকদের ৭ ধারা নোটিশ দেওয়া হয়েছে। প্রাক্কলন তৈরি করে ৩৭ কোটি টাকা ভুমি অধিগ্রহণের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ হবে।

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু

প্রকাশের সময় : ০৪:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬