রাজধানীতে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগে শিপন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (০২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঠালবাগান থানার কিচের রোডের আল আমিন মসজিদের পাশে একটি পাঁচতলা ভবনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪৫)। ফিরোজা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী ও রাত্রী তার মেয়ে। গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল সোয়া ১০টার দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টার দিকে কলাবাগান থানার আলামিন মসজিদের ৫২ নাম্বার বাসার পঞ্চম তলায় স্ত্রী রাত্রির সঙ্গে কথা কাটাকাটি হয় শিপনের। পরবর্তীতে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে ছুরি দিয়ে শাশুড়িকে এবং স্ত্রীকে আঘাত করেন শিপন। এতে ঘটনাস্থলে রাত্রির মারা যান। পরিবারের লোকেরা গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, রাত্রির সঙ্গে শিপনের ডিভোর্স হয়ে গিয়েছিল। এরপরও তারা একসঙ্গে থাকতেন। হত্যাকারী শিপন থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুটি মরদেহের একটি ঢামেক হাসপাতালে রয়েছে। অপরটি কাঠবাগানের ঘটনাস্থলে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গাজীপুরে পরিবহন সমিতির বাস বন্ধের আল্টিমেটাম

রাজধানীতে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১২:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬