Dhaka শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন অভিনেত্রী বাঁধন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • ৩১৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দেশের অভিনয়শিল্পীদের মধ্যে যারা নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম আজমেরি হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে দ্যুতি ছড়িয়েছেন অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে।

এরপর নিজের কাজগুলো দিয়ে দর্শকের মস্তিষ্কে নাড়া দিয়েছেন তিনি। তবে পেশাগত জীবনে প্রশংসা ও সম্মান পেলেও বুক্তিগত জীবনে এখনও খুঁজে পাননি জীবন সঙ্গী। তবে খুঁজছেন। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাঁধন।

অভিনেত্রীর ভাষ্য, আমি বিয়ে নিয়ে কিছুই আর ভাবি না। মাঝেমধ্যে এমন মনে হয় না যে একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি। এমনটা যে তার দেখা পেয়েছি, সেটাও না। আগেও না, এখনো না।

নিজেকে সিঙ্গেল মাদার দাবি করেন এই অভিনেত্রী। নিজের একমাত্র কন্যাকে নিয়ে মা-বাবার সঙ্গেই থাকছেন। জানান তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও তার বিয়ে নিয়ে কথা হয় না। বাবা-মাও বিয়ের ব্যাপারে চাপ দেন না। বাঁধন বলেন, আমার মা-বাবা কিন্তু বিয়ে নিয়ে কোনো দিনই কিছু বলেন না। তাঁরা এগুলো আমার ওপর ছেড়ে দিয়েছেন। যদি মনের মতো জীবনসঙ্গী পাই, মনে হয় পথচলাটা একসঙ্গে চলতে পারি, এমন ছেলে পেলে তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। আমি এখনো নট শিওর ভবিষ্যতে কী হবে। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি।

বাঁধন এই মুহুর্তে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এটি পরিচালনা করছেন সানী সানোয়ার। এই চলচ্চিত্রে পুলিশ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী বাঁধনকে। গত ২১ নভেম্বর ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে চলচ্চিত্রে নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। সোমবার (১৮ ডিসেম্বর) থেকে সিনেমাটির ময়মনসিংহে দ্বিতীয় ধাপের শুটিং চলছে। সিনেমায় বাঁধন ছাড়া অভিনয় করছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, পূজা এগনেজ ক্রুজ, শরীফ সিরাজ, মাজনুন মিজান প্রমুখ।

আবহাওয়া

নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্থানীয় সরকারমন্ত্রী

মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন অভিনেত্রী বাঁধন

প্রকাশের সময় : ০৭:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩