Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সংসদীয় দলের সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারি দলীয় সভাকক্ষে এই সভা হবে।

সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ নেতার সভাপতিত্বে এ গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সরকারি দলের সকল সংসদ সদস্যকে (এমপি) যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এই সভায় আলোচনা হতে পারে। আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। জানা গেছে, প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হতে পারে।

আবহাওয়া

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ

বিএনপির সংসদীয় দলের সভা বুধবার

প্রকাশের সময় : ০১:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬