Dhaka শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির আমলে বাজেট হতো বিদেশ থেকে আনা ভিক্ষার টাকায়: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

বিএনপির আমলে বিদেশি দাতা দেশগুলো থেকে ভিক্ষার টাকা এনে জড়ো করে বাজেট ঘোষণা করা হতো বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মোগড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

২০০৬ সালে বিএনপি আমলে বাজেট ছিল ৬৩ হাজার কোটি টাকা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ভিক্ষার টাকা যখন একসাথে জড়ো হতো, তখন বুঝা যেত কত টাকার বাজেট হবে। সে সময় বাজেটে লেখা হতো, বাজেটের টাকার শতকারা ৮০ টাকা আসবে বিদেশ থেকে। বাকি ২০ টাকা দেবে জনগণ। আজ সেই চিত্র পাল্টে গেছে।

মন্ত্রী আরও বলেন, আজ ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরও আমরা বলতে পারি যে শতকরা ৮৩ টাকা দেশের জনগণ দেবে। বাকি শতকরা ১৭ টাকা দেবে বিদেশ থেকে। আমরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি। আমাদের আর দাবায়ে রাখতে পারবে না।

আইনমন্ত্রী বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না। তারা নির্বাচন করতে জনগণের কাছে আসবে না। কারণ নির্বাচন দিলেই তারা বলে আমরা নির্বাচনে যাব না। গতবার বিএনপি নির্বাচন করবে বলেছে। তারপর একেকটা নির্বাচনী এলাকায় ৩ থেকে ৪ জন করে প্রার্থী দিয়ে টাকা নিয়েছে। তারপর বলে নির্বাচন করবে না। নির্বাচন তারা করবে না, নির্বাচন নষ্ট করবে। বাসে মানুষকে পুড়িয়ে মারবে।

সম্মেলন অনুষ্ঠানে মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান নূর রিফাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এম.জি হাক্কানী প্রমুখ।

আবহাওয়া

টাঙ্গাইলে বাসযাত্রীর কাছে মিলল ৪০০ ইয়াবা

বিএনপির আমলে বাজেট হতো বিদেশ থেকে আনা ভিক্ষার টাকায়: আইনমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩