Dhaka সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে ফ্যামিলি কার্ডের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যত অর্থের প্রয়োজন হবে, বাজেটে সেই অর্থ বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এটি বিএনপির ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বিবেচিত এবং প্রকল্পটি নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সরকার সচেষ্ট রয়েছে। এই প্রকল্পের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে, কারণ এর মাধ্যমে গ্রামে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে সরকার আশা করছে।

প্রকল্প বাস্তবায়নে কিছু ছোটখাটো ভুল হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।

ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের ফ্লাগশিপ প্রকল্প হওয়ায় এটি অগ্রধিকার পাবে জানিয়ে আমির খসরু বলেন, প্রকল্পটি একটি বৃহৎ পরিসরের উদ্যোগ হওয়ায় প্রাথমিক পর্যায়ে ছোট খাটো ভুল হতেই পারে। ভুলের পরিমাণ এক শতাংশও না।

তিনি বলেন, পাইলট কার্যক্রমে এরই মধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়েছে কি না, আবার কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, আমরা এরই মধ্যে পাওয়া সমস্যাগুলো শনাক্ত করেছি এবং সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালিত হয়, সে জন্য প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পটি শুধু একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়, বরং এটি একটি মানবিক উদ্যোগ, যা নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকল্প বাস্তবায়নে বাজেট কোনো বাধা হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, যত বাজেট প্রয়োজন হবে, তত বাজেটই দেওয়া হবে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সংশোধন ও সমন্বয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

আবহাওয়া

মাইকে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশ দেখে পালাল যুবক

বাজেটে ফ্যামিলি কার্ডের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে : অর্থমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬