বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদরাসার সেফটি ট্যাংক নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুলিশাখালী ফাজিল মাদরাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল নির্মাণকাজ চলাকালে হঠাৎ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিক আতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার অভিযান শেষে আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, ট্রিপল নাইন (৯৯৯)-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রচণ্ড বৃষ্টি ও ঘটনাস্থলে মানুষের ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে কাদামাটির চাপে সেফটি ট্যাংকির দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। তবে দেয়াল ধসের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৪ দিনের সফরে ঢাকায় আইওএমের উপ-মহাপরিচালক

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

প্রকাশের সময় : ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬