Dhaka শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির

আন্তর্জাতিক ডেস্ক : 

বাংলাদেশে জ্বালানি খাতে বিপুল পরিমাণে বিনিয়োগ করবে সৌদি আরব। এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে ১.৪ বিলিয়ন ডলার প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বিশেষ প্রকল্প ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) মাধ্যমে প্রদান করা হবে বিনিয়োগের অর্থ।

এসপিএ জানিয়েছে, এই চুক্তিটি দুই পক্ষের মধ্যে সফল দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের একটি প্রমাণ এবং অর্থায়ন পরিকল্পনা দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য শক্তি নিরাপত্তা নিশ্চিত করবে।

সম্প্রতি যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, তাতে সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে দেশের জ্বালানি তেল আমদানি ও বিপণন বিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে বরাদ্দ করা অর্থ বাংলাদেশের জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নসংক্রান্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে। এই চুক্তি দুই দেশের মধ্যকার মিত্রতা ও দীর্ঘকালীন অংশীদারত্বের একটি সাক্ষ্য। আশা করা হচ্ছে, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি নামে পরিচিত একটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এই চুক্তির মধ্য দিয়ে।

আবহাওয়া

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির

প্রকাশের সময় : ০৯:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪