বগুড়ায় বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ার গাবতলী উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ওই এলাকার আব্দুল্লাহেল কাফির মেয়ে প্রত্যাশা (৯) ও একই এলাকার মামুন ইসলামের মেয়ে নিশা (১০)। তাদের মধ্যে প্রত্যাশা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও নিশা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে ডাঙ্গার বিলে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে যায় প্রত্যাশা ও নিশা। পরে দুই শিশুর মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয় পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে।

বগুড়া গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শিশু দুটির মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গাবতলী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬১

বগুড়ায় বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪