ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : 

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় তোম্বলেইন শহরের কাছে বেসামরিক একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এই দুর্ঘটনায় বিমানের অন্তত ১১ যাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২৮ জুন) সকালে ন্যান্সি-এসে বিমানবন্দরের কাছে টম্বলেন পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের তোম্বলেইন শহরের বিমানবন্দরের কাছে বেসামরিক বিমান বিধ্বস্তে অন্তত ১৩ আরোহীর প্রাণহানি ঘটেছে। স্থানীয় পুলিশ বলেছে, বিমান বিধ্বস্তের খবর পাওয়ার পর উদ্ধারকারী বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বিমান দুর্ঘটনার পর তোম্বলেইন বিমানবন্দরের আশপাশের এলাকা কঠোরভাবে এড়িয়ে চলতে বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ।

স্থানীয় একাধিক গণমাধ্যম বলছে, বিমানটি আকাশ থেকে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়তে যাওয়া একদল মানুষকে বহন করছিল। তবে বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে।

তবে কী কারণে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে তোম্বলেইন পুলিশ। এই ঘটনার বিস্তারিত জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মিউরথ-এ-মোসেল প্রিফেকচার কর্তৃপক্ষ এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, টম্বলেন পৌরসভায় একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।

গভর্নর ইউভ সেগি ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের অপারেশনাল সেবা সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসি’র ২৯ খাল দখলমুক্ত করা হবে : ডিএনসিসি প্রশাসক

ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১১

প্রকাশের সময় : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬