Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আবহাওয়া

ফরিদপুরে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬