প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব বাজেট’ বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব বাজেট’ নামে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই। সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৮ ফেব্রুয়ারি থেকে এই সংসদের যাত্রা শুরু হওয়ার পর আমরা বিভিন্ন চড়াই-উৎরাই অতিক্রম করেছি। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, কোথাও ঐকমত্য হয়েছে, কোথাও মতভেদ হয়েছে। কিন্তু তারপরও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা দেশের মানুষের সামনে একটি আশার আলো তুলে ধরতে পেরেছি।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবাই যদি সব বিষয়ে একমত হতেন, তাহলে তো একজনের বক্তব্যই যথেষ্ট হতো। কিন্তু গণতন্ত্রে আলোচনা, মতবিনিময় ও ভিন্নমতের প্রয়োজন রয়েছে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা জাতির সামনে আশার একটি পথ তৈরি করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, এই অর্জনের কৃতিত্ব শুধু সরকার বা সংসদের নয়, দেশের ২০ কোটি মানুষের। তাদের সহযোগিতার কারণেই সরকার ও বিরোধী পক্ষ একসঙ্গে বসে সুন্দরভাবে আলোচনা করে দেশকে এগিয়ে নেওয়ার পথ তৈরি করতে পেরেছে।

তারেক রহমান বলেন, ৫ আগস্টের ঘটনার পর দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্যসহ সার্বিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। সেই পরিস্থিতি থেকে পর্যায়ক্রমে দেশকে একটি গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার সক্ষম হয়েছে।

তিনি বলেন, বর্তমানে সংসদে রাজনৈতিক দল, স্বতন্ত্র কিংবা ইন্ডিপেন্ডেন্ট সদস্য—নির্বিশেষে সবাই দেশের মানুষের স্বার্থ নিয়ে সভ্য ও গণতান্ত্রিক পরিবেশে আলোচনা করছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন। এজন্য তিনি সংসদের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রব্যবস্থায় বাজেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সংসদের সময়ও অত্যন্ত মূল্যবান। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা হয়েছে। অতীতে কী হয়েছে, ভালো-মন্দ কী হয়েছে, সেই বিতর্কে তিনি যেতে চান না। কারণ দেশের মানুষ এখন ভবিষ্যৎ নিয়ে কথা শুনতে চায়।

তিনি বলেন, সরকারি দল হিসেবে একটি সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী বাজেট উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তবে যত ভালো বাজেটই হোক না কেন, সব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। বাস্তবতা অনেক কঠিন। তারপরও সর্বোচ্চ বুদ্ধি, বিবেক ও জ্ঞান প্রয়োগ করে এমন একটি বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত জনগণ, বিশেষ করে নারীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। ‘আমি গৌরব করে বলতে চাই না, তবে বাস্তবতার ভিত্তিতে বলতে চাই। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে, এই শুল্ক প্রত্যাহারের ফলে অতীতের মতো বাজেট ঘোষণার আগে বা পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি এবার আমরা দেখিনি।

সংসদ নেতা বলেন, রাজনৈতিক দল ও সরকার হিসেবে জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে, তার কিছুটা হলেও সরকার পালন করতে পেরেছে এবং জনগণকে কিছুটা স্বস্তি দিতে সক্ষম হয়েছে।

বাস্তবতা অনেক ‘কঠিন’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তার পরেও বিভিন্ন বিষয় বিবেচনা করে যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি, অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি সকল শ্রেণি-পেশার মানুষ কিছুটা হলেও যাতে স্বস্তির শ্বাস ফেলতে পারে।

এবার সংসদে বাজেট উপস্থাপনের পরে নিত্যপণ্যের দাম বাড়েনি দাবি করে তারেক রহমান বলেন, ‘‘নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে, নিত্য প্রয়োজনীয় বলতে যা আমরা সাধারণত বুঝে থাকি এরকম ৬১টি পণ্যের উপর বলা যায় সম্পূর্ণভাবে আগে যা ট্যাক্স ছিল, সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এটি আমি গৌরব করে বলতে চাই না। তবে বাস্তবতার ভিত্তিতে বলতে চাই এবং তার জন্য সর্বোপরি আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে, এই শুল্ক প্রত্যাহার করার ফলে—আমরা অতীতে খেয়াল করেছি যে বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে আগে পরে দুদিকই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত; তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এ বছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে, একটি রাজনৈতিক সরকার হিসেবে আমরা মনে করি—আমাদের জনগণের প্রতি যে দায়িত্ব, তার একটু হলেও আমরা হয়তো পূরণ করতে সক্ষম হয়েছি। কিছুটা হলেও আমরা জনগণকে রিলিফ দিতে পেরেছি। আমাদের সকলের জানা আছে, গতকালকেও এখানে বিরোধী দলের চিফ হুইপ উনার বক্তব্যে উনি উল্লেখ করেছিলেন যে—কোন প্রেক্ষাপটে এই সংসদ, এই সরকার গঠিত হয়েছে। আমরা সরকার পরিচালনার দায়িত্ব যখন গ্রহণ করেছিলাম, আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম; তার ভেতরে দুর্নীতি, লোপাট, অব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট বা ভুলনীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল। এর বাইরে তো যেই কথাটি মাননীয় বিরোধীদলের নেতাও বলেছেন—‘হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল’; জাতীয় আন্তর্জাতিকভাবেও যেটি স্বীকৃত দেশের উৎপাদন এবং বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল। মূল্যস্ফীতি কি অবস্থায় পৌঁছে গিয়েছিল আজ থেকে দুই-আড়াই বছর আগে, সেটি বোধহয় আমরা সকলেই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম।

পুঁজিবাজারের রুগ্নদশা প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুঁজিবাজার অর্থনীতির সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে এমন অবস্থা গিয়েছে—সর্বস্ব হারিয়ে মানুষ আত্মহত্যাও করেছিল। অথচ কোটি সংখ্যক মানুষ—কীভাবে অসহায় মানুষের অর্থকে আত্মসাৎ করেছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে এবং অপচয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কী ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল, সেটি নিশ্চয়ই কারো অজানা নয়। টাকার যে এক্সচেঞ্জ এটি ৪০ শতাংশ নেমে গিয়েছিল।

তিনি বলেন, এর বাইরে আমরা দেখেছি, সেই সময় যদি আমরা উল্লেখ করে থাকি—কম-বেশি অনেকেই বলেন, অনেকেরই ধারণা আছে বেশ কিছু প্রজেক্ট—যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট; এই প্রজেক্টগুলো গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি-বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না। ফলে বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে এবং শুধু অল্প সময় না, লম্বা একটি সময় ধরে আগামীতে হয়তো জাতিকে এই বোঝা টানতে হবে। আমরা এই সংক্ষেপে যে সংকটের কথা আমি বললাম, এই সংকট আছে; আমরা সংকটকে অস্বীকার করতে চাই না। অস্বীকার করে আমরা থাকতেও পারব না; এটি বোকামি হবে।

তবে এ সংকটকে সরকার অজুহাত বানাতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেজন্যই মাননীয় বিরোধীদের নেতার সাথে আমি সম্পূর্ণভাবে একমত, আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। সরকারের যাত্রা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি, যাত্রা শুরু করার সাথে সাথেই আমাদেরকে রমজানকে যেরকম ম্যানেজ করতে, সামাল দিতে হয়েছে—যাতে করে নিত্য প্রয়োজনীয় সকল কিছু মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে অন্তত থাকে। যতটুকু সম্ভব একই সাথে এই ভঙ্গুর যে অর্থনীতির সংক্ষেপ চিত্র আমি তুলে ধরলাম, যা সম্পর্কে আমাদের প্রত্যেকের কমবেশি ধারণা আছে—এইটি উত্তরণ হতে পারব।

তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণে মেগা পরিকল্পনা

উত্তরাঞ্চলের পানির অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের সংসদ সদস্যরা, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে যারা নির্বাচিত হয়েছেন, তাদের দুটি বড় কনসার্ন হচ্ছে পদ্মা ও তিস্তা নদী। বিএনপি সরকার বরাবরই কৃষি ও কৃষিবান্ধব সরকার এবং যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, মানুষের পানির অধিকার নিশ্চিত করার চেষ্টা করেছে।

প্রধানমন্ত্রী জানান, বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে সারা বছর যেন কৃষকরা নিরবচ্ছিন্ন পানির সরবরাহ পান, সেজন্য সরকার ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এর পরপরই তিস্তা প্রসঙ্গে অত্যন্ত জোরালো ভাষায় প্রধানমন্ত্রী ঘোষণা করেন, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।

দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন

কৃষি ও সেচ ব্যবস্থার সমন্বিত উন্নয়নের লক্ষ্যে নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। দেশের কিছু অঞ্চলের উদাহরণ টেনে তিনি বলেন, অনেক জায়গায় বর্ষাকালে পানি থৈ থৈ করলেও শুষ্ক মৌসুমে সামান্য দূরত্বের জমিতেও কৃষক সেচের পানি পান না। এই সংকট দূর করতে আগামী পাঁচ বছরে সমগ্র বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খননের মহাপরিকল্পনা ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, এই পরিকল্পনার অংশ হিসেবে গত মাত্র তিন মাসেই প্রায় ৯০০ কিলোমিটার খাল খননের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

১৩ লাখ কৃষকের ঋণ মউকুফ ও নতুন ‘কৃষক কার্ড’

নির্বাচনী ইশতিহারের প্রতিশ্রুতি পূরণের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ কৃপায় সরকার গঠনের প্রথম সপ্তাহের প্রথম ক্যাবিনেট মিটিংয়েই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। এছাড়া কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দিতে একটি বিশেষ কার্ডের কাজ চলছে, যার মাধ্যমে প্রতি বছর কৃষকের কাছে সরাসরি আড়াই হাজার টাকা পৌঁছে যাবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা আরও ১০টি বিশেষ সুবিধা পাবেন এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরে দেশের প্রায় ৪৩ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

ক্রিয়েটিভ ইকোনমি ও খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি

ঐতিহ্যগত শিল্পের বাইরে চলচ্চিত্র, থিয়েটার, সংগীত, ওটিটি, ডিজিটাল কনটেন্ট, গেমিং, ফ্যাশন ও সফটওয়্যারের মতো উদীয়মান খাতগুলোকে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ হিসেবে অর্থনীতির মূল স্রোতধারায় নিয়ে আসার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই খাতের মাধ্যমে দেশের ভেতরে বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

একই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে দেশে-বিদেশে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের জন্য প্রথমবারের মতো একটি ‘জাতীয় সম্মানী কাঠামো’ চালু করার কথা জানান তিনি। খেলাধুলাকেও যেন তরুণ প্রজন্ম একটি সম্মানজনক পেশা হিসেবে বেছে নিতে পারে, সেজন্য আগামী এক বছরের মধ্যে দেশের মূল শিক্ষা কারিকুলামে ‘স্পোর্টস’ বা খেলাধুলাকে একটি স্বাধীন বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ চলছে বলে তিনি নিশ্চিত করেন। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চালু করা ঐতিহাসিক ‘নতুন কুঁড়ি’র আদলে খেলাধুলার জন্য একটি নতুন স্পোর্টস ভার্সন চালু করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ এবং শ্রমবাজার সম্প্রসারণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যসহ বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমবাজার উন্মোচনের ধারাবাহিকতা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বৈশ্বিক শ্রমবাজারে আরও বেশি সংখ্যক দক্ষ জনশক্তি পাঠাতে নতুন নতুন দেশের সঙ্গে যোগাযোগ করছে। প্রবাসীরা দেশে ফিরলে বা প্রবাসে থাকাকালীন যেসব প্রাত্যহিক সমস্যার মুখোমুখি হন, সেগুলো থেকে তাৎক্ষণিক মুক্তি বা রিলিফ দিতে সরকার একটি যুগান্তকারী ‘প্রবাসী কার্ড’ চালুর ওপর কাজ করছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

জ্বালানি খাতের শৃঙ্খল ও শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন

বিগত দেড় দশকের ফ্যাসিবাদের শাসনামলে জ্বালানি ও শিক্ষা খাতকে যেভাবে ধ্বংস করা হয়েছে, তার তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিগত সরকার শুধুমাত্র নিজেদের রাজনৈতিক ও ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে দেশীয় অনুসন্ধান অবহেলা করে বিদেশি কোম্পানিগুলোকে সুবিধা দিয়ে জ্বালানি খাতে সীমাহীন দুর্নীতি করেছে, যা জানলে গা শিউরে ওঠে। আমদানি-নির্ভর জ্বালানির ঝুঁকি এড়াতে বর্তমান সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও রিনিউবল এনার্জি (নবায়নযোগ্য জ্বালানি) সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের ওপর জোর দিয়ে বলেন, একটি দেশের জন্য শিক্ষিত, দক্ষ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষই সবচেয়ে বড় সম্পদ। অতীতের সমস্ত ধ্বংসস্তূপ ও গ্লানি মুছে যুবসমাজের স্বপ্নের এক নতুন, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব বাজেট’ বললেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬