Dhaka রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিনের সফরে ঢাকায় ওআইসি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক : 

পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা।

শনিবার (২৭ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওআইসি মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

রোববার (২৮ মে) হুসেইন ইব্রাহিম তাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩০ মে অনুষ্ঠেয় ৩৫তম সমাবর্তনে যোগ দেবেন ওআইসি মহাসচিব। তিনি এই সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

আবহাওয়া

টাঙ্গাইলে বাসযাত্রীর কাছে মিলল ৪০০ ইয়াবা

পাঁচ দিনের সফরে ঢাকায় ওআইসি মহাসচিব

প্রকাশের সময় : ০৪:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩