দেশের বাজারে বাড়লো সোনার দাম, ভরি ২৩২৯৩০ টাকা

নিজস্ব প্রতিবেদক : 

টানা কয়েক দফা কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের নতুন দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বিজ্ঞপ্তিতে জানান, আজ সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে গত ১১ সেপ্টেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ টাকা ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৫ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৫ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৫৭ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫৮ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী

দেশের বাজারে বাড়লো সোনার দাম, ভরি ২৩২৯৩০ টাকা

প্রকাশের সময় : ১২:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬