আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। পাশাপাশি সৌদি আরব থেকে হজযাত্রী বহনকারী ফ্লাইটগুলোও অবতরণ করেছে বলে জানিয়েছে এএফপি, যা ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়েছে।
ইরানের মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইমাম খোমেনি বিমানবন্দর কোম্পানির অপারেশনবিষয়ক উপপ্রধান ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু এবং হজযাত্রীদের ফ্লাইট অবতরণের বিষয়টি ঘোষণা করেছেন।
এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের ওপর উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব আগত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে ইসরায়েলও পাল্টা বিমান হামলা চালায়।
এর আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর সব ধরনের ফ্লাইট স্থগিত করে।
ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরগামী সব ফ্লাইট স্থগিত করার ঘোষণা দেয়।
এদিকে ইরানি ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘণ্টার মাথায় পাল্টা আঘাত হেনেছে ইরান ও তার মিত্ররা। এবার ইসরায়েলের রাজধানী জেরুজালেমসহ মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের আকাশসীমা সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেনের দিক থেকেও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, জেরুজালেম এবং গুশ দানসহ মধ্য ইসরায়েলের প্রায় প্রতিটি প্রান্তে সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 























