Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টোকিও ফ্লাইট জুনে পুনরায় চালু, ১৪টি নতুন বিমান কেনার পরিকল্পনা : বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের সঙ্গে জাপানের বিমান যোগাযোগ আরও জোরদার করতে আগামী জুন মাস থেকে ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে ১৪টি বিমান কিনতে যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চলতি মাসের (এপ্রিল) মধ্যেই চুক্তি হতে পারে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী বলেন, টোকিওর সঙ্গে বিমানের একটা ফ্লাইট ছিল অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বন্ধ করে দিয়েছিল। যদিও এটা লাভজনক একটা জার্নি ছিলো। কিন্তু সেটাকে কেন? বন্ধ করে দেওয়া হয়েছিলো সে বিষয়টা আর না বলি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম। প্রধানমন্ত্রীও বলেছিলেন যে, টোকিওর সঙ্গে আমাদের রুটটা বন্ধ কেন? তো আমরা পর্যালোচনা করে দেখলাম যে বন্ধ অন্য কারণে করা হয়েছিল, সেটা নাই বর্ণনা করলাম।

তিনি বলেন, আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা ঢাকা টু টোকিও চালু হচ্ছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী কত স্লট দেওয়া যায় এটাকে নিয়ে চিন্তা করব আমরা যে প্রফিটেবল হলে আমরা হয়তো সেখানে পর্যায়ক্রমে বাড়াবো।

হজের ফ্লাইট বিষয়ে তিনি বলেন, হজের ফ্লাইট নিয়মিত চলছে এবং সেটা ৩০শে মে থেকে আবার রিটার্ন শুরু হবে। তখন রিটার্নগুলো শুরু হলে আমাদের এবার তো বিমান দিয়েই করলাম সব ইনশাআল্লাহ। আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলো নতুন বিমান এবং আমরা লিজ নেওয়ার চেষ্টা করতেছি, সে বিষয়েও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি। কিভাবে লিজ করব এবং আমাদের কিছু বিমান কিনতে হবে সেই কেনার চুক্তিটাও গত সরকার রাফ, ড্রাফট করে দিয়েছিল। সেখান থেকে আমাদের ৩০শে এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

আমরা ইনফ্যাক্ট বোইং ১৪টা কিনব জানিয়ে তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যেই কথা বলছি। এদের সঙ্গে এয়ারের সঙ্গে মিক্স ফ্লাইট করার চিন্তা করছি। আর লিজের ব্যাপারে আমরা খুব ইমিডিয়েটলি হয়তো দুই-তিন মাসের মধ্যে কিছু লিজ নিয়ে বিমান বহরটাকে বাড়িয়ে প্রফিটাবল করার জন্য চেষ্টা করছি। ইতিমধ্যেই দুই মাসে আমরা চেষ্টা করে কিছুটা প্রফিটের দিকে চলে গিয়েছি। কিন্তু একটা উল্লেখজনকভাবে যাতে আমরা আপনাদের বলতে পারি, যে বিমান লস করছে না।

ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের সঙ্গেও আলোচনা চলছে জানিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, যাতে ভবিষ্যতে মিশ্র বহর গড়ে তোলা যায়। এছাড়া স্বল্পমেয়াদে বহর বাড়াতে লিজের মাধ্যমে দুই থেকে তিন মাসের মধ্যে নতুন বিমান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আবহাওয়া

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

ঢাকা-টোকিও ফ্লাইট জুনে পুনরায় চালু, ১৪টি নতুন বিমান কেনার পরিকল্পনা : বিমান প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬