Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : 

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছর জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় আগামী বছরের জুনের দ্বিতীয় সপ্তাহ।

করোনা মহামারির কারণে দুই বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। ২০২৩ সালের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা মে মাসে শেষ হয়।

২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এবং পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আগামী বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে এবং এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার চেষ্টা থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আবহাওয়া

রাজশাহী থেকে দ্বিতীয় দিনেও বন্ধ দূরপাল্লার বাস চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা

প্রকাশের সময় : ১১:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩