গ্রামীণ ছোট সড়কে ইটের পরিবর্তে ইউনি ব্লক-সিসি ব্লক ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : 

গ্রামের ছয় থেকে নয় ফুট প্রশস্ত ছোট সড়ক নির্মাণে ইটের পরিবর্তে ইউনি ব্লক ও সিসি ব্লক ব্যবহারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রকৌশলীদের এ নির্দেশনা দেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও হাটবাজার উন্নয়ন তহবিলের আওতায় গ্রামের ছোট সড়কগুলোতে এখন থেকে ইটের পরিবর্তে ইউনি ব্লক ও সিসি ব্লক ব্যবহার করতে হবে। এ বিষয়ে প্রধান প্রকৌশলী চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, কাঠ পুড়িয়ে ইটভাটায় ইট তৈরি পরিবেশের জন্য ক্ষতিকর। একইসঙ্গে কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার করে ইট তৈরির কারণে জমির ক্ষতি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় ইটের ব্যবহার সীমিত করে ইউনি ব্লক, সিসি ব্লক ও পাথরের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারী যানবাহন চলাচল করে এমন সড়কে ইউনি ব্লক ব্যবহারের ক্ষেত্রে আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব সড়কে প্রয়োজনে পাথর কাস্টিং বা কার্পেটিংয়ের মাধ্যমে কাজ করতে হবে।

বন্যাপ্রবণ ও নদীতীরবর্তী সড়কে বিন্না ঘাস ব্যবহারের নির্দেশ দিয়ে তিনি বলেন, যেসব সড়কে পানির ঢেউ বা বন্যার পানিতে মাটি ক্ষয়ের আশঙ্কা রয়েছে, সেসব জায়গায় বিন্না ঘাস ব্যবহার করতে হবে। তবে সব সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি থাকায় ব্যাপক হারে বিন্না ঘাস ব্যবহার করা যাবে না।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে।

তিনি বলেন, শুধু প্রধানমন্ত্রীর বাসভবন নয়, পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদ ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকেও সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।

শাহে আলম বলেন, জনগণকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে হলে সরকারি প্রতিষ্ঠানগুলোকেই আগে উদ্যোগ নিতে হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জনগণকে কখন বলব, যখন নিজেরা করব।

শাহে আলম জানান, দেশের প্রস্তুত থাকা ৩ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ জন্য মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা করে ছাড় করা হয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া হিসাব অনুযায়ী, এক ঘণ্টার ব্যাকআপসহ ৫ দশমিক ৫ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে সর্বোচ্চ প্রায় ৩ লাখ ২৫-২৬ হাজার টাকা খরচ হওয়ার কথা। সেই বিবেচনায় প্রতিটি কমপ্লেক্সের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। শাহে আলম উপজেলা প্রকৌশলীদের এ কাজ দ্রুত বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স একটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। সাধারণ মানুষ বিভিন্ন সেবা নিতে সেখানে আসেন। পাশাপাশি ইউনিয়নের হাটবাজারগুলোতেও প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের যাতায়াত রয়েছে।

এসব গুরুত্বপূর্ণ স্থানে সৌর প্যানেল স্থাপন করা হলে সাধারণ মানুষ সরাসরি সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের বিষয়টি দেখতে পারবেন বলে মনে করেন তিনি। এর মাধ্যমে নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষ উৎসাহিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শাহে আলম বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ সম্প্রসারিত করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। সভায় ৫০৩টি উপজেলা প্রকৌশলী এবং ৬৪ জেলার নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামীণ ছোট সড়কে ইটের পরিবর্তে ইউনি ব্লক-সিসি ব্লক ব্যবহারের নির্দেশ

প্রকাশের সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬