কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : 

কুষ্টিয়ায় ট্রাক ও ঘোড়াবোঝাই পিকআপভ্যানের সংঘর্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এতে পিকআপের চালকসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। এ ছাড়া, পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়াইল সদর উপজেলার বাঙালিপাড়া এলাকার আব্দুল হকের ছেলে সিফায়েত (৩৫) ও সাধুখালী এলাকার বিমলের ছেলে বিকাশ (৪৫)। তারা দুজন পিকআপে ছিলেন এবং ঘোড়া ব্যবসায়ী বলে জানা গেছে। আহত ও নিহত সবার বাড়ি নড়াইল জেলায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, পাবনা থেকে পাঁচটি ঘোড়া কিনে পাঁচজন ব্যবসায়ী খুব সকালে পিকআপে করে নড়াইল যাওয়ার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙা বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ঘোড়ার পাঁচ ব্যবসায়ী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত বিকাশ এবং সাফায়েতকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় দুর্ঘটনায় আহত পিকআপের চালক নাজমুল (৩৭) এবং দুই আরোহী তামিম (১৪) ও জিয়াকে (৪৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া, এই দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়া মারা গেছে। বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কান্দারবাড়ি নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি আব্দুস সালাম আজাদ

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রকাশের সময় : ০৫:১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬