উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল করার আশাবাদ সড়কমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : 

বিশ্ব ব্যাংকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরো বেগবান করার আশাবাদ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (৬ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জিন পেসমে। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী শেখ রবিউল আলম বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা করছি। অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রতিনিধি দলের প্রধান জিন পেসমে নতুন সরকারে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি সড়ক, সেতু, নৌপরিবহন ও রেল খাতে সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এ সময় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে আরও বিস্তৃত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল করার আশাবাদ সড়কমন্ত্রীর

প্রকাশের সময় : ০৯:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬