Dhaka সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে পশুবাহী ট্রাকে হাটের নাম-ঠিকানা প্রদর্শনের নির্দেশনা সড়ক পরিবহন মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু পরিবহনে ট্রাকের সামনে সংশ্লিষ্ট হাটের নাম ও ঠিকানা সুস্পষ্টভাবে ব্যানারে প্রদর্শনের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।

সোমবার (১৮ মে) সংবাদ মাধ্যমে সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সাইফুল আলম বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত মোতাবেক দেশের যে কোনো স্থান থেকে কোরবানির পশু (গরু, ছাগল, মহিষ ইত্যাদি) ট্রাকে পরিবহন করার ক্ষেত্রে তা কোন হাটে বিক্রির জন্য নেওয়া হচ্ছে তা (হাটের নাম ও ঠিকানা) ট্রাকের সামনে অবশ্যই সুস্পষ্টভাবে ব্যানারে দৃশ্যমান করে লেখা থাকতে হবে; যেন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণসহ রাস্তায় অন্য কারও দ্বারা বাধাগ্রস্ত বা অসুবিধার সম্মুখীন হতে না হয়।

তিনি বলেন, পশু পরিবহনের ক্ষেত্রে অন্য কারও দ্বারা বাধাগ্রস্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হলো। বিষয়টি যথাযথভাবে পালনের জন্য সব ট্রাক মালিক ও চালকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হলো।

আবহাওয়া

সেতু নয় যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৫০ গ্রামের মানুষ

ঈদে পশুবাহী ট্রাকে হাটের নাম-ঠিকানা প্রদর্শনের নির্দেশনা সড়ক পরিবহন মালিক সমিতির

প্রকাশের সময় : ০১:২০:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬