Dhaka বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাস দমন আইনে আ.লীগের দুই সাবেক এমপিসহ গ্রেফতার ১৩

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:৩৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

সন্ত্রাস দমন আইনের আওতায় সাবেক দুই সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত রাতসহ ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আবহাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

সন্ত্রাস দমন আইনে আ.লীগের দুই সাবেক এমপিসহ গ্রেফতার ১৩

প্রকাশের সময় : ১১:৩৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫