Dhaka সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৪২১ জন দেখেছেন
রাবি প্রতিনিধি : 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

নির্বাচনি তফসিল অনুযায়ী বুধবার (৬ আগস্ট) রাতে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

খসড়া ভোটার তালিকা অনুযায়ী, এবারের রাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ২৫ হাজার ১২৭ জন। এর মধ্যে ছাত্রভোটার ১৫ হাজার ৪৪০ জন ও ছাত্রীভোটার ৯ হাজার ৬৮৭ জন। মোট ভোটারের ৬১ শতাংশের বেশি ছাত্র আর ৩৮ শতাংশ ভোটার ছাত্রী।

ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা একে ফজলুল হক হলে ভোটার ৯৭২ জন, শাহ্ মখদুম হলে ১২৪৭ জন, নওয়াব আব্দুল লতিফ হলে ৮১৭ জন, সৈয়দ আমীর আলী হলে ৯৮৮ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১০৩৫ জন, শহীদ হবিবুর রহমান হলে ২৩৯৮ জন, মতিহার হলে ১৬১৮ জন, মাদার বখ্শ হলে ১৫৭৩ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১৫৪২ জন, শহীদ জিয়াউর রহমান হলে ১৯৪৭ জন, বিজয় ২৪ হলে ১৩০৩ জন।

ছাত্রী ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলে ভোটার ২০০৭ জন, রোকেয়া হলে ১৮১৬ জন, তাপসী রাবেয়া হলে ১০৩৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১১২৭ জন, রহমতুন্নেসা হলে ১৫৪৭ জন, জুলাই ৩৬ হলে ২১৫৩ জন ভোটার রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন। এছাড়াও, রাকসুর ওয়েবসাইট-এ (https//www.ru.ac.bd/rucsu/) এবং সংশ্লিষ্ট আবাসিক হলসমূহের নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা পাওয়া যাবে। খসড়া ভোটার তালিকায় কোনো আপত্তি থাকলে তা সংশ্লিষ্ট আবাসিক হল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ১২ আগস্টের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথ দেশগুলোর সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

প্রকাশের সময় : ০১:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫